বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ০৭:০০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ০৭:০০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
এতে বলা হয়, রিজভীর এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি থেকেই এই সিদ্ধান্ত এসেছে। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় থাকা রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবেও কাজ করেছেন।
মহাসচিব পদটি শূন্য হয় গত ১৩ আগস্ট, যখন রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর