ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ০৪:৩৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ০৪:৩৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদের ২০২৬-২৭ সেশনের নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সানজানা আফিফা অদিতি এবং সাধারণ সম্পাদক পদে মোঃ অন্তর সেখ (অন্তু) মনোনীত হয়েছেন।
আজ ১৯ আগস্ট (২০২৬) বুধবার এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের বিগত কমিটির সভাপতি আব্দুল্লাহ্ আল মুবিন রিফাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন এবং মডারেটর মনিরা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি- মেহজাবিন আল মারজান,আব্দুল কাদের, ফাইরুজ আনিকা, আদিত্য আহসান সজিব,চন্দ্রিমা হালদার,ফারিহা তাসনীম হৃদি এবং আব্দুল মুক্তাদির।
যুগ্ম-সাধারণ সম্পাদক- অনন্যা রুবাইয়া, মোঃ শামীম হোসাইন,তাজনিন ফারজানা (তমাল) এবং মাহফুজুর রহমান আলিফ প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদের (২০২৬-২৭ শিক্ষাবর্ষে) আংশিক কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন ও প্রকাশ করা হবে। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এই নতুন কমিটির মেয়াদ অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, আজ থেকে কলেজে ভর্তি
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
- ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনে প্রশাসনের আপত্তি, তদন্ত কমিটি গঠন
- গবেষণা-উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষায় জোর সরকারের: ড. মামুন
- ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর সাবেক শিক্ষার্থীর
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী