1. »
  2. জাতীয়

তিন জেলার ডিসি প্রত্যাহার

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:৫৭ এএম | আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:৫৭ এএম

তিন জেলার ডিসি প্রত্যাহার

তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। 

বিসিএস প্রশাসন ক্যাডারের এই তিন কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছিল, যা এই প্রত্যাহারের প্রেক্ষাপট সম্পর্কিত বলে জানা গেছে।