ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১০:২১ এএম | আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১০:২১ এএম
আজ সোমবার ভোরে নরসিংদী ও তার আশপাশের এলাকায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কম্পন ঢাকা শহরেও টের পাওয়া গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।
অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়, যা ঢাকার আগারগাঁও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। উৎপত্তিস্থলটি ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮
- নওগাঁয় জামায়াত আমিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
- বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, ডুবছে নিম্নাঞ্চল
- ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
- বরিশালে বালুর বস্তায় লুকানো বোমা বিস্ফোরণ, দগ্ধ ৩
- কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
- বনানী-মহাখালী সড়কসহ রাজধানীর একাধিক পয়েন্টে সকাল থেকেই তীব্র যানজট
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫