সাত এএসপিসহ ৫৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০২:২৩ পিএম | আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০২:২৩ পিএম
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তা এবং ৪৯ পুলিশ পরিদর্শকসহ (ওসি) মোট ৫৬ জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। দুই ক্ষেত্রেই জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের অবসর দেওয়া হয়েছে। অবসরে পাঠানো সাতজন হলেন— নূরে আলম সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার, র্যাব সদর দপ্তর, মো. নুরুল মোত্তাকিন, সহকারী কমিশনার (পেট্রোল), ডিএমপি তেজগাঁও বিভাগ, কাজী ওয়াজেদ আলী, সহকারী পুলিশ সুপার, মাটিরাঙ্গা সার্কেল, খাগড়াছড়ি, মো. সৈয়দুজ্জামান, সহকারী পুলিশ সুপার, গলাচিপা সার্কেল, পটুয়াখালী, মো. গোলাম কিবরীয়া, সহকারী পুলিশ সুপার, র্যাব-২, মোহাম্মদ মিজানুর রহমান, এএসপি, আরআরএফ, ঢাকা ও মো. রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, সিরাজগঞ্জ জেলা।
পুলিশ-২ শাখার প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের ৪৯ জন কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের অবসর প্রদান করা হয়েছে।
আরও পড়ুন
- গত ছয় মাসে পুলিশ নিয়োগে কোনো রাজনৈতিক প্রভাব পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী
- দক্ষিণ সুদান-আবেই সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি
- বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- আজ সন্ধ্যা থেকে কিছুটা স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি: জ্বালানি প্রতিমন্ত্রী
- এসডিজি বাস্তবায়নে এমডিজির ধারাবাহিকতায় এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
- কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী