সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০১:৫১ পিএম | আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০১:৫১ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত তিন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
মারা যাওয়া পাঁচ শ্রমিকের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন- সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাঁরা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।
স্থানীয় জেলেদের বরাতে জানা যায়, কারখানা থেকে নির্গত গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে ইলিশ শিকারে যাওয়া জেলেরা কারখানার পাশের খালে ঢুকতে পারেননি। বাধ্য হয়ে তাঁদের অন্তত আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়াতে হয়।
কারখানার মালিক গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় তিনি কারখানার বাইরে ছিলেন। কারখানা সূত্রে জেনেছেন, জাহাজে থাকা ছয় থেকে আটজন শ্রমিক অসতর্কতাবশত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন, যাঁদের মধ্যে চার থেকে পাঁচজন মারা গেছেন এবং তিনজনের মতো আহত হয়েছেন। কারখানায় পৌঁছে বিস্তারিত জানাবেন বলে তিনি জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানা থেকে ছয়জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
- ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫