1. »
  2. অর্থ বাণিজ্য

হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১১:৩৯ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১১:৩৯ এএম

হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় বাধা সৃষ্টি হওয়ায় মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে।

হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের দেওয়া শর্তের জবাবে অতীত যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হওয়া হতাহতের ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলপথ চালুর প্রচেষ্টা নতুন সংকটে পড়েছে।

আগের দিন সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। মঙ্গলবারও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থেকে ব্র্যান্ড ক্রুডের প্রতি ব্যারেলের দাম গিয়ে ঠেকে প্রায় ৮৮ ডলারে, আর মার্কিন ক্রুডের দাম দাঁড়ায় প্রায় ৮২ ডলারে। গত ৩১ জুলাইয়ের পর উভয় জ্বালানি তেলের ক্ষেত্রেই এটি সর্বোচ্চ বাজারমূল্য।