1. »
  2. শিক্ষা

দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১১:০৫ এএম | আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১১:০৫ এএম

দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশ। 

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী।