এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১০:৫৮ এএম | আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১০:৫৮ এএম
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৮.২০ শতাংশ।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরেন। তিনি জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
এবার পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন, যার মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। ফল পাওয়া যাচ্ছে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— SSC, তারপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর (ইংরেজিতে), এরপর স্পেস দিয়ে রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2026। এ ছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানা যাচ্ছে।
মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ‘Dakhil MAD 123456 2026’ এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের ‘SSC TEC 123456 2026’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এবার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট পেতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে, আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।
আরও পড়ুন
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত