ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১১:০৭ এএম | আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১১:০৭ এএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়, এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্টেশন সুপারিন্টেন্ডেন্ট।
ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছেছেন এবং উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান আব্দুল্লাহ আল হারুন।
আরও পড়ুন
- নওগাঁয় জামায়াত আমিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
- বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, ডুবছে নিম্নাঞ্চল
- ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
- বরিশালে বালুর বস্তায় লুকানো বোমা বিস্ফোরণ, দগ্ধ ৩
- কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
- বনানী-মহাখালী সড়কসহ রাজধানীর একাধিক পয়েন্টে সকাল থেকেই তীব্র যানজট
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও