দাবানল-বিধ্বস্ত মাদ্রিদের পাশে মেসি, ৮০ হাজার ইউরো অনুদান
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১০:২৫ এএম | আপডেট: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১০:২৫ এএম
স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে সাম্প্রতিক ভয়াবহ দাবানলে বিধ্বস্ত সিয়েরা ওয়েস্ত এলাকা পুনর্গঠনে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা) অনুদান দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।
মাদ্রিদ কমিউনিটির প্রশাসনের মাধ্যমে সরাসরি এই অর্থ দেন তিনি, যা পরবর্তীতে পুনর্গঠন তহবিলে যুক্ত হবে।
মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এই দানের খবর নিশ্চিত করেন এবং মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘লিও মেসি সিয়েরা ওয়েস্তের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। মাদ্রিদবাসী তাকে স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান জানাতে মুখিয়ে আছে।’
গত কয়েক সপ্তাহের ভয়াবহ দাবানলে মাদ্রিদের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই সপ্তাহ পুড়ে চলার পর আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও উদ্ধারকারী দলগুলো এখনো ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে সান হুয়ান জলাধারসংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট, বন বিভাগ ও পরিবেশ রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস এলাকার সাতটি আবাসিক অঞ্চলের বাসিন্দাদের এখনো বাড়ি ফিরতে দেওয়া হয়নি। সান হুয়ান জলাধার, আলবার্চে সৈকত ও এম-৯৫৭ সড়ক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন
- ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্দি
- বিশ্বকাপ সেরা একাদশে স্পেন-আর্জেন্টিনার আধিপত্য, আছেন ভোজিনহা-রুমও
- বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুসের নতুন লুক ভাইরাল
- গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপ সেরা রদ্রি
- ট্রফি হাতে মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে বিতর্ক
- দ্বিতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ফাইনালের টিকিটের দামে রেকর্ড, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ