আগামীকাল জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১১:৫৭ এএম | আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১১:৫৭ এএম
আগামীকাল বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ৯টায় জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন শেষে ঘুরেও দেখবেন এটি।
মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। রক্তক্ষয়ী সেই গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৭ বছরের শাসনেরও অবসান ঘটে।
জুলাই স্মৃতি জাদুঘরকে ত্যাগ ও সংগ্রামের জীবন্ত স্মারক হিসেবে দেখছেন সংসদ সদস্যরা।
আরও পড়ুন
- হিংসা-বিদ্বেষ পরিহার করে সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির
- মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্যাসিস্ট আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল: পানিসম্পদ মন্ত্রী
- ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার
- সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- শহীদ জুবায়ের হোসেনের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গার্ড অব অনারে বঙ্গভবনে বরণ, দাপ্তরিক কাজ শুরু নতুন রাষ্ট্রপতির
- নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান