ঢাকায় সৌদি যুবরাজের বিশেষ দূত
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১০:১৯ এএম | আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১০:১৯ এএম
সৌদি যুবরাজের বিশেষ দূত ও দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এলখেরেজি দুদিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন।
সোমবার (৩ আগস্ট) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি যুবরাজের এই বিশেষ দূত মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা ত্যাগ করতে পারেন। অর্থাৎ দুদিনের এই সরকারি সফর মঙ্গলবারই শেষ হচ্ছে।
সূত্র জানায়, এই সফরে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন
- ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
- হিংসা-বিদ্বেষ পরিহার করে সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির
- মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্যাসিস্ট আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল: পানিসম্পদ মন্ত্রী
- ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার
- সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- শহীদ জুবায়ের হোসেনের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গার্ড অব অনারে বঙ্গভবনে বরণ, দাপ্তরিক কাজ শুরু নতুন রাষ্ট্রপতির