ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ০৭:৪৯ পিএম | আপডেট: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ০৭:৪৯ পিএম
মানিকগঞ্জে এগারো বছর বয়সি শিশুকে বারবার ধর্ষণের অভিযোগে জুলহাস (৪৫) নামে এক সৎ বাবাকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট ) দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের ঘরের ১১ বছরের সন্তান নিয়ে বসবাস করতেন মিল শ্রমিক জুলহাস।
ভুক্তভোগী শিশুর মা জানান, দীর্ঘদিন ধরে জুলহাস ভয়ভীতি দেখিয়ে আমার শিশু কন্যাকে যৌন নিপীড়ন ও বারবার ধর্ষণ করে আসছিল। জুলহাসের ভয় ভীতি প্রদর্শন ও লোক- লজ্জার ভয়ে এতদিন বিষয়টি গোপন রেখেছি।
কিন্তু রোববার সকালে বাড়িতে একা পেয়ে জুলহাস আমার মেয়েকে আবারো ধর্ষণ করে। আমার মেয়ে কান্নাকাটি করে যৌন নিপীড়নের লোমহর্ষক বর্ণনা দেয়। আমি সহ্য করতে না পেরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানাই।
এবিষয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ভুক্তভোগী শিশুর মা পরিষদে এসে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে আমি বিষয়টি পুলিশকে অবহিত করি।
এবিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রেকর্ড করা হয়। শিশু ধর্ষণের অভিযোগে জুলহাস নামে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮
- নওগাঁয় জামায়াত আমিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
- বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, ডুবছে নিম্নাঞ্চল
- বরিশালে বালুর বস্তায় লুকানো বোমা বিস্ফোরণ, দগ্ধ ৩