কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল দেড় হাজার, নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১১:০৮ এএম | আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১১:০৮ এএম
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা এক হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।
প্রাদুর্ভাব দ্রুতগতিতে ছড়াতে থাকায় তা দেশের প্রতিরোধ ব্যবস্থাকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বৃহস্পতিবার (৩০ জুলাই) সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে নতুন আক্রান্তের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি লক্ষ করা গেছে। মে মাসের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে প্রতি ২০ দিনেই সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে জানা গেছে। এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা তিন হাজার ৪৪০ ছাড়িয়েছে, আর এই ভাইরাসে মৃত্যুর হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ২ শতাংশে।
রাজধানী কিনশাসার এক চিকিৎসক ডি-জোসেফ কাকিসিঙ্গি সাংবাদিকদের বলেন, ভাইরাসের বিস্তার মোকাবিলায় আরও তৎপরতা ও কার্যকর প্রতিরোধ কৌশল প্রয়োজন। তাঁর মতে, সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রতিরোধ করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।
ভাইরাসটি এখন পর্যন্ত পাঁচটি প্রদেশ— ওত উয়েলে, ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু ও তশোপোকে প্রভাবিত করেছে। তশোপো প্রদেশে সম্প্রতি একটি নতুন অঞ্চল আক্রান্ত হওয়ার পর মহামারীটি এখন প্রায় ৫০টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন
- কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি, হোটেল মালিক গ্রেপ্তার
- বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২২
- সর্বোচ্চ অর্থনৈতিক চাপে ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হবে: ভ্যান্স
- হাসপাতালে থেকে ফের কারাগারে ইমরান খান
- নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত বেড়ে ৫০, বেশিরভাগই শিশু
- কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
- ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত