1. »
  2. জাতীয়

রাতের আঁধারে উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ০৯:৩৮ এএম | আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ০৯:৩৮ এএম

রাতের আঁধারে উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সারাদিন ব্যস্ত সময় পার করার পর রাতে রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাতে সিটি কর্পোরেশনের প্রশাসকক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালি যান। তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।

এসময় গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার গাড়ি বহরে ছিলেন।

সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সারাদিন সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন। রাতে সেখান থেকে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাস্তা ঘাটের পরিস্কার পরিচ্ছন্নতার অবস্থা দেখতে বের হন।

আরও পড়ুন