প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ০৮:৩০ পিএম | আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ০৮:৩০ পিএম
দীর্ঘদিন যাবত দখল-দূষণে বিপর্যস্ত সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্র খোলা খাল পুনঃখনন শেষে প্রকল্প ব্যয়-বরাদ্ধের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাজী অনিক ইসলাম।
বুধবার (২৯ জুলাই) সকালে নিয়ম অনুযায়ী ট্রেজারি চালানোর মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আনুষ্ঠানিকভাবে সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গাজীখালী নদীর উৎস মুখ থেকে বালিয়াটি খলিলাবাদ পর্যন্ত ৬ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ চন্দ্রখালী খালের ৪ দশমিক ২ কিলোমিটার অংশ পুনঃখনন প্রকল্প বাস্তবায়নে ব্যয় বরাদ্দ ধরা হয় ২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬'শ ২৩ টাকা। কিন্তু নির্ধারিত সময় ও প্রকল্পের গুণগতমান বজায় রেখে কাজ শেষ করার পরেও উদ্বৃত্ত থেকে যায় ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা। যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এবিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মেনে খাল খনন সম্পন্ন করা হয়েছে। অতিবৃষ্টি ও বর্ষার কারণে একাধিকবার ভাঙন দেখা দিলে খালের দু'পাড় মেরামত করা হয়। এছাড়া খালের স্থায়িত্ব ও পরিবেশ রক্ষায় দুই পাড়েই বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাজী অনিক ইসলাম জানান, ঐতিহ্যবাহী চন্দ্র খোলা খালটি দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে প্রায় অকেজো অবস্থায় পড়ে ছিল। পানি প্রবাহ বন্ধ ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকার ভিত্তিতে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা খাল পুনঃ খনন প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধন কালে তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
ইউএনও আরও বলেন, খালের বিভিন্ন স্থানে প্রাক্কলিত প্রস্থের তুলনায় বাস্তবে ভিন্নতা থাকায় অনুমানের চেয়ে কম ব্যয়ে কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। স্বচ্ছতা বজায় রেখে কাজ শেষ করার পর সাশ্রয় হওয়া ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি
- দেশের ৭ জেলায় বন্যা, মৃত্যু বেড়ে ৫১