বিরতি ভেঙে ইরানে ফের মার্কিন হামলা শুরু
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ০৬:১৮ পিএম | আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ০৬:১৮ পিএম
গত শুক্রবার থেকে চলমান বিরতি ভেঙে ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশের পিরানশাহর সীমান্ত এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী।
বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে পশ্চিম আজারবাইজান প্রদেশের একটি জনবসতিহীন এলাকায় শত্রুপক্ষের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে স্বস্তির বিষয় হলো, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরাকি ভূখণ্ডেও একই দিনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার খবর পাওয়া গেছে, যাতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এর আগে ইরানও মার্কিন বাহিনীর ওপর ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছিল বলে মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০
- যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
- ইন্টারসেপ্টর মিসাইলের মজুত সংকটে থমকে গেছে ইরানে মার্কিন হামলা
- সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
- ইরানে টানা ১৩ রাত মার্কিন হামলা, জবাবে কঠোর প্রতিশোধের হুশিয়ারি
- প্রশ্নফাঁস ইস্যুতে বিক্ষোভের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত
- বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন করে মার্কিন শুল্ক আরোপ
- ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্থতা কামনায় মোদির বার্তা