‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:৪৬ এএম | আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:৪৬ এএম
আজ সোমবার (২৭ জুলাই) আর্মি স্টেডিয়ামে জমকালো সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব। সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ফুটবলের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের বালক-বালিকা বিভাগের দুটি ফাইনাল।
বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রধানমন্ত্রী ভেন্যুতে পৌঁছাবেন বিকেল ৪টায়, তখন তিনি উপভোগ করবেন বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ। এই বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল।
এরপর তিনি দেখবেন বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট ফাইনাল, সঙ্গে থাকবে প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এরপর বক্তব্য রাখবেন সভাপতি প্রতিমন্ত্রী আমিনুল হক, আর সবশেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেবেন।
গত পহেলা মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্ব উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলার প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ (বয়সসীমা ১২ থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে অংশ নেয় এই আয়োজনে। এরপর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর কয়েকটি ভেন্যুতে, যার সমাপ্তি ঘটছে আজকের আয়োজনের মধ্য দিয়ে।
আরও পড়ুন
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
- সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
- পদোন্নতিতে মেধা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- পদত্যাগের পর আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানের বাসায়
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- হজ ব্যয় কমাতে সৌদি দূতাবাসে ধর্মমন্ত্রীর বৈঠক, প্রটোকল নিয়ে আলোচনা
- ৫০তম বিসিএসের লিখিত ফল প্রকাশ, ভাইভা ১১ আগস্ট