এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১১:২৭ এএম
এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় দিন গুনছেন ১৮ লাখ শিক্ষার্থী। বারবার তারিখ পেছানোয় তাদের সঙ্গে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যেও বাড়ছে উৎকণ্ঠা। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত করে ৩০ জুলাই তা প্রকাশ করা হতে পারে।
মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, পরীক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না—চলতি মাসেই এসএসসির ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। তবে ফল প্রকাশের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, তারা ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত করার কাজ করছেন। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী বৃহস্পতিবার ৩০ জুলাই এসএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হতে পারে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি জানান, এখন ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করা হবে, এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন নির্দেশ দেবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ড ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে চলতি মাসেই তা প্রকাশ সম্ভব, যা ৩০ জুলাই হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে অর্থাৎ ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তা প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।
আরও পড়ুন
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট