সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:৪৮ এএম
সিরিয়ার পূর্বাঞ্চল থেকে রাজধানী দামেস্কে যাওয়ার গুরুত্বপূর্ণ মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৫ জুলাই) দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্ককে সংযুক্ত করেছে। আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়ায় বাস দুটি।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দুর্ঘটনায় পড়া বাস দুটির একটিতে ছিলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা, অন্যটিতে ছিলেন সাধারণ যাত্রীরা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্যমতে, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধারে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এছাড়া আহতদের দ্রুত হোমস সামরিক হাসপাতালে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়।
দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধে সিরিয়ার বেসামরিক অবকাঠামো ও সড়ক ব্যবস্থার যে চরম অবনতি হয়েছে, এই দুর্ঘটনাকে তারই একটি করুণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। দেশটির অবকাঠামোগত ত্রুটি ও বেপরোয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা এখন অন্যতম প্রধান মৃত্যুঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা