ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:৩৩ এএম | আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:৩৩ এএম
প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়ম নিয়ে ছাত্রছাত্রীদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।
শনিবার (২৫ জুলাই) তার পদত্যাগপত্র গ্রহণের পরপরই শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।
প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় এখন থেকে তাকে একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর সামলাতে হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে সম্প্রতি ভারতজুড়ে তীব্র অসন্তোষ তৈরি হয়। শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ শুরু হয়, যা ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে দীর্ঘ বিক্ষোভের রূপ নেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনকারীদের অনড় অবস্থানের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কেন্দ্রীয় সরকার সাবেক মন্ত্রীর পদত্যাগ গ্রহণ ও নতুন মন্ত্রী নিয়োগের এই বড় পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন
- সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
- পদোন্নতিতে মেধা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- পদত্যাগের পর আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানের বাসায়
- হজ ব্যয় কমাতে সৌদি দূতাবাসে ধর্মমন্ত্রীর বৈঠক, প্রটোকল নিয়ে আলোচনা
- ৫০তম বিসিএসের লিখিত ফল প্রকাশ, ভাইভা ১১ আগস্ট
- ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
- দেশজুড়ে ‘ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী