কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:২৭ এএম | আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:২৭ এএম
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটজনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) ভোর প্রায় সোয়া ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ, চার নারী ও দুই ট্রান্সজেন্ডারসহ মোট আটজন অজ্ঞাত ব্যক্তিকে নদীপথে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজিবির টহল দল বিষয়টি দ্রুত শনাক্ত করে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। বিজিবির কড়া অবস্থানের মুখে ওই ব্যক্তিরা শেষ পর্যন্ত নদীপথেই ভারতের ভেতরে ফিরে যেতে বাধ্য হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে তারা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আরও পড়ুন
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮
- নওগাঁয় জামায়াত আমিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
- বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, ডুবছে নিম্নাঞ্চল
- ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার