২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ০১:২৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ০১:২৫ পিএম
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যেতে কাজ চলমান রয়েছে এবং এ লক্ষ্যে সরকার বদ্ধপরিকর।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬ এক্সপোতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও একই সঙ্গে সামর্থ্যও রয়েছে। দেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে সরকার জোর দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশি বিনিয়োগ চায় এবং এ লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ সামনে রেখেই কাজ করছে এবং দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এ প্রসঙ্গে তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভ্যাট-ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবার ডিজিটালাইজেশনসহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার।
আরও পড়ুন
- দেশজুড়ে ‘ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের সৌজন্য সাক্ষাৎ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
- চুরির সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
- এমপিও শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না
- জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত