প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ০১:৫৮ পিএম | আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ০১:৫৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতারা।
আজ বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্ভাবনা এবং খাতটির বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
টেক্সটাইল খাতের প্রতিনিধিরা দেশের অর্থনীতিতে এ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে এর টেকসই উন্নয়নে সরকারের সহায়তা কামনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সমর্থনের বিষয়েও তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের ভূমিকার প্রশংসা করে বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয়ে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি খাতটির সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এছাড়া বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়াসহ বিভিন্ন উদ্যোক্তা। এছাড়া উপস্থিত ছিলেন আমানত শাহ গ্রুপ-এর চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্স-এর ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
- চুরির সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
- এমপিও শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না
- জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
- শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান
- পাঁচ দিনের তুরস্ক সফরে সেনাপ্রধান