1. »
  2. অর্থ বাণিজ্য

আবারও বাড়ল স্বর্ণের দাম

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১২:০১ পিএম | আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১২:০১ পিএম

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র একদিনের ব্যবধানে নতুন এ মূল্য সমন্বয় করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এ মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি যোগ হবে। এছাড়া ভ্যাট বিক্রয়মূল্যের সঙ্গে অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে তা আদায় করা যাবে না।

এর আগে, গত ২১ জুলাইও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, যা নতুন দামে আরও বেড়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৭ বার এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। একইভাবে, ২০২৫ সালেও ৯৩ বার মূল্য পরিবর্তন হয়েছিল, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দাম বৃদ্ধিই দেখা গেছে।