1. »
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১১:৫৭ এএম | আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১১:৫৭ এএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। 

আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সভায় উঠছে প্রায় ১৪ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন চারটি ও সংশোধিত পাঁচটি প্রকল্প। এর মধ্যে সরকারের অর্থায়ন ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।