৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ০৭:৪৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ০৭:৪৭ পিএম
কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৮ ঘণ্টা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট মালিক সংগঠন। দাবি না মানলে আগস্টের শেষ সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এই কর্মসূচি জানায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের নেতারা বলেন, দাবি আদায় না হলে ২৩ আগস্ট থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য সব ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে। তবে এই কর্মসূচির পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
সংগঠনের নেতারা বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানান। এর বাইরেও তারা দাবি তোলেন—ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে কমিশন যেন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়, পুরোনো গ্রাহকদের কাছ থেকে নতুন করে জামানত নেওয়া বন্ধ করতে হবে, এবং সড়ক ও জনপথ বিভাগের ইজারা ফি ও বিভিন্ন সরকারি লাইসেন্স ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে।
সংগঠনের নেতারা জানান, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা গত ১১ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। এই দীর্ঘ সময়ে অস্বাভাবিক মূল্যস্ফীতি, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের উচ্চমূল্য এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বৃদ্ধির কারণে এই ব্যবসায় চরম সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
আরও পড়ুন
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮
- নওগাঁয় জামায়াত আমিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
- বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, ডুবছে নিম্নাঞ্চল
- ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার