সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ০২:৫০ পিএম | আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ০২:৫০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে কর্মসূচিটির অগ্রগতি এবং ধাপে ধাপে দেশজুড়ে বিস্তারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়ালসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান
- পাঁচ দিনের তুরস্ক সফরে সেনাপ্রধান
- নৌবাহিনীর প্রধান হলেন মিসবাহ উল আজীম
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক
- মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করছে সরকার : প্রধানমন্ত্রী
- বছরে অন্তত একটি গাছ রোপণের অভ্যাস গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর