প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১২:০০ পিএম | আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১২:০০ পিএম
বিএনপি নেতা মো. রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটে, ততদিন পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত নির্ধারিত হবে পৃথক চুক্তিপত্রের মাধ্যমে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সোমবার (২০ জুলাই) নিজের ফেসবুক পেজে তা শেয়ার করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী তাঁকে সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।
এতে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব আস্থা ও বিশ্বাসের সঙ্গে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন তিনি।
আরও পড়ুন
- জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
- শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
- পাঁচ দিনের তুরস্ক সফরে সেনাপ্রধান
- নৌবাহিনীর প্রধান হলেন মিসবাহ উল আজীম
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক
- মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করছে সরকার : প্রধানমন্ত্রী
- বছরে অন্তত একটি গাছ রোপণের অভ্যাস গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর