ট্রফি হাতে মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে বিতর্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১০:২৭ এএম | আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১০:২৭ এএম
স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই পুরস্কার বিতরণী মঞ্চে জন্ম নিল নতুন এক বিতর্ক। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়ার পরও মঞ্চ ছাড়তে রাজি হননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
ফাইনালের শুরু থেকেই স্ত্রীকে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা দেখেন ট্রাম্প।
স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাকে দেখানো মাত্রই দর্শকদের একাংশ শিস ও দুয়ো দিয়ে প্রতিক্রিয়া জানায়। তবে এসবে বিচলিত না হয়ে ইনফান্তিনোর সঙ্গে কথোপকথনে মগ্ন ছিলেন তিনি। এক পর্যায়ে তার হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেয়া হলে কিছুক্ষণ সেটি হাতে নিয়ে দেখেন প্রেসিডেন্ট।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ইনফান্তিনোর সঙ্গে ওঠেন ট্রাম্প। দুই দলের খেলোয়াড়দের গলায় যৌথভাবে পদক পরিয়ে দেন তারা, এরপর স্পেন অধিনায়ক রদ্রির হাতে তুলে দেন বিশ্বকাপ ট্রফি। কিন্তু ট্রফি হস্তান্তরের পরই শুরু হয় আসল জটিলতা- স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপনের প্রস্তুতি নিলেও মঞ্চ থেকে সরেননি ট্রাম্প।
ফিফার কয়েকজন কর্মকর্তা তাকে অনুরোধ জানান যাতে খেলোয়াড়রা স্বাভাবিকভাবে উদযাপন করতে পারেন, এমনকি ইনফান্তিনো নিজেও তাকে মঞ্চ থেকে নামানোর চেষ্টা করেন। কিছুটা সরে দাঁড়ালেও একেবারে মঞ্চ ছাড়েননি ট্রাম্প, বরং খেলোয়াড়দের পাশে থেকেই উদযাপনের মুহূর্তে শামিল হন তিনি।
এমন ঘটনা অবশ্য ট্রাম্পের জন্য প্রথম নয়। এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময়ও খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেছিলেন তিনি, যখন দলটির অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে এবার স্পেনের কোনো খেলোয়াড়কে সরাসরি এমন প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি।
আরও পড়ুন
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস
- ডারউইনে জয়ের সুবাস বাংলাদেশের সামনে, লক্ষ্য মাত্র ৫৭
- তানজিদের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ
- ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করল বাংলাদেশ
- দাবানল-বিধ্বস্ত মাদ্রিদের পাশে মেসি, ৮০ হাজার ইউরো অনুদান