৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ০৪:০৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ০৪:০৩ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার পরিচয় ও মামলার তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন আদালতের দেওয়া দণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা পরবর্তীতে উচ্চ আদালতও বহাল রাখে। তাদের মধ্যে কয়েকজনের দণ্ড কার্যকর হলেও কিছু আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন, যাদের একজন মেজর মোজাফফর।
তদন্তসংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সময় ধরে আত্মগোপনে থাকার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তিনি ধরা এড়িয়ে যান।
তবে সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে অবশেষে তাকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
- মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করছে সরকার : প্রধানমন্ত্রী
- বছরে অন্তত একটি গাছ রোপণের অভ্যাস গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রাথমিক শিক্ষা পদক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
- শিক্ষার্থীদের নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
- পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বরের পাশাপাশি প্রয়োজনে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত
- বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসকদের ছুটি স্থগিত, স্বাস্থ্যসেবা জোরদার
- ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের