টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১০:৪৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১০:৪৩ এএম
ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। এর জেরে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো তেলের দাম বেড়েছে।
স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৬ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৫ দশমিক ২৮ ডলারে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪২ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ০২ ডলারে ওঠে।
নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বাজারে তেল কেনার প্রবণতা জোরালো হয়েছে। তিনি জানান, প্রতিবেশী দেশগুলো এখনো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাধারণভাবে ধারণা করা হচ্ছে, পূর্ণাঙ্গ যুদ্ধ বেধে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম।
তবে সংঘাত কোন দিকে গড়ায় তার ওপর নির্ভর করে ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৮৭ ডলার পর্যন্ত উঠে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সূত্র: দ্য ডন
আরও পড়ুন
- দ্রুতই ইরানের পরাজয় হবে: ট্রাম্প
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৪,৪৯০, উদ্ধার অভিযান অব্যাহত
- হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
- ইরানে ফের দফায় দফায় হামলা, যুক্তরাষ্ট্রের দায় অস্বীকার
- স্পেনের আন্দালুসিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু
- সাত দিনের শোকযাত্রা শেষে মাশহাদে চিরনিদ্রায় আয়াতুল্লাহ খামেনি
- যুক্তরাষ্ট্রের ৮৫ ঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র আক্রমণ