‘প্রাথমিক শিক্ষা পদক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১১:২৭ এএম
প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নানা উদ্যোগ ও উদ্ভাবনী পদক্ষেপ তুলে ধরে বিভিন্ন জেলার স্টলে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’ ও ‘ফাউন্ডেশনাল লার্নিং’-সহ নানা বিষয় উপস্থাপন করা হয়।
আরও পড়ুন
- বছরে অন্তত একটি গাছ রোপণের অভ্যাস গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
- শিক্ষার্থীদের নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
- পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বরের পাশাপাশি প্রয়োজনে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত
- বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসকদের ছুটি স্থগিত, স্বাস্থ্যসেবা জোরদার
- ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
- বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রথমবারের মতো বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান