শিক্ষার্থীদের নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ০৮:৪২ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ০৮:৪২ পিএম
নিজের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের প্রেক্ষিতে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অ্যাজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন।
কারও উদ্দেশ্যে কিছু বলেননি দাবি করে তিনি বলেন, তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও কেন এইচএসসি পরীক্ষা এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হয়নি।
শিক্ষামন্ত্রী জবাবে জানান, সারা দেশের ৬৪ জেলায় প্রায় ২ হাজার ৭০০ কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভারী বর্ষণ ও বন্যার কারণে ধাপে ধাপে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা স্থগিত করা হয়।
তিনি বলেন, পরীক্ষা শুরুর আগের দিন বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এ সময় পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ড চেয়ারম্যান, জেলা ও উপজেলা প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়।
সংশ্লিষ্টরা তখন আশ্বস্ত করেছিলেন যে আবহাওয়া উন্নতির দিকে যাবে এবং পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না। সেই তথ্যের ভিত্তিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
পরবর্তীতে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে পানি জমে যাওয়ার বিষয়টি সামনে আসে।
শিক্ষামন্ত্রী জানান, তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার্থীদের নৌকায় করে ভবনের উপরের তলায় নিয়ে পরীক্ষা নেওয়া হয়।
তিনি আরও বলেন, এক পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তাকে বাড়ি থেকে নতুন পোশাক এনে পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। ওই কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু হলেও পরীক্ষার্থীদের পূর্ণ সময় নিশ্চিত করতে সময় বাড়ানো হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া দেশের অন্য কোথাও দুর্যোগজনিত কোনো সমস্যা হয়নি বলেও সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে।
আরও পড়ুন
- পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বরের পাশাপাশি প্রয়োজনে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত
- বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসকদের ছুটি স্থগিত, স্বাস্থ্যসেবা জোরদার
- ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
- বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রথমবারের মতো বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
- বৃক্ষরোপণ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিনিয়োগ: প্রধানমন্ত্রী
- পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান