হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ০৬:২২ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ০৬:২২ পিএম
দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
নিশ্চিত হামে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকার এবং দুজন সিলেটের বাসিন্দা।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৭১ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, ফলে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে। একই সময়ে আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, এতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
আরও পড়ুন
- সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী
- অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের
- সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৭
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ভর্তি ৭২৩
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা