1. »
  2. জাতীয়

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসকদের ছুটি স্থগিত, স্বাস্থ্যসেবা জোরদার

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ০৩:৪০ পিএম | আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ০৩:৪০ পিএম

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসকদের ছুটি স্থগিত, স্বাস্থ্যসেবা জোরদার

বন্যাকবলিত ১১ জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বন্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্য কার্যক্রম তুলে ধরে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যাপ্রবণ এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত সাপে কামড়ানো ৯৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এ ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, বন্যাকবলিত অঞ্চলে এখন পর্যন্ত কলেরার কোনো প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়নি, যা স্বস্তিদায়ক।

আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব কাজের অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন