1. »
  2. আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৪,৪৯০, উদ্ধার অভিযান অব্যাহত

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১০:৩৮ এএম | আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১০:৩৮ এএম

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৪,৪৯০, উদ্ধার অভিযান অব্যাহত

ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯০ জনে। 

দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও আহতের সংখ্যা আগের মতোই ১৬ হাজার ৭৪০ জন রয়েছে। এদিকে উদ্ধারকারী দল এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গত ২৪ জুন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ভেনিজুয়েলার ইয়ারাচুই রাজ্যে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 

বিশেষজ্ঞরা বলছেন, এত অল্প সময়ের ব্যবধানে এমন শক্তিশালী কম্পনই বিপর্যয়কে আরও ভয়াবহ করে তুলেছে।

এই জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির পাশাপাশি অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারভাবে চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।