জলাবদ্ধতায় বিপর্যস্ত রাজধানী, বিভিন্ন স্কুলের পরীক্ষা স্থগিত
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১০:৩৪ এএম | আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১০:৩৪ এএম
রিকশা প্রায় ডুবে যাচ্ছে গ্রিন রোডের পানিতে, ক্রিসেন্ট রোডের গলিতে পানি হাঁটুর ওপরে—রাজধানীর রোববার সকালের এই দৃশ্যই বলে দিচ্ছে রাতভর বৃষ্টির তীব্রতা কতটা ছিল।
গতকাল শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত চলা এই বৃষ্টি ভোরের দিকে রূপ নেয় মুষলধারায়, সকাল দশটা পর্যন্ত থামেনি একদণ্ডও।
এমন বৃষ্টিতে নাকাল হয়েছে রাজধানীর একের পর এক এলাকা। গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭ ও ৩২, মোহাম্মদপুর, বিজয়নগরসহ বিভিন্ন জায়গায় দেখা গেছে কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি।
এই জলাবদ্ধতার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পরীক্ষার্থীদের ওপর। জানা গেছে, মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের শেওড়াপাড়া শাখা-৩-এর সামনের প্রধান সড়ক ও আশপাশের গলি পানিতে তলিয়ে যাওয়ায় অভিভাবকেরা সকালে সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁদের অনুরোধেই কর্তৃপক্ষ শেষ পর্যন্ত শাখা-৩-এর সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
একই কারণে বন্ধ হয়েছে আরও দুটি প্রতিষ্ঠানের পরীক্ষা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার নবম শ্রেণির অর্ধবার্ষিকী, দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী ও একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত হয়েছে। ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গ্রিন রোড শাখার অর্ধবার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন
- সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন দেড়শ পর্যটক
- যানজট নিরসনে ঢাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- বান্দরবানের লামায় পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত
- ফুটবল ম্যাচ দেখা নিয়ে বিরোধ, কুমিল্লায় মাথায় আঘাতে যুবকের মৃত্যু
- ১৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- কক্সবাজারে পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ১১, উদ্ধার অভিযান অব্যাহত
- উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী-শিশুসহ নিহত ৮
- জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় বাড়ছে ঝুঁকি : এফএফডব্লিউসি