যুক্তরাষ্ট্রের ৮৫ ঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র আক্রমণ
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১২:৩৬ পিএম | আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১২:৩৬ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের পাল্টা আঘাত হেনেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, একযোগে চালানো এই অভিযানে ৮৫টিরও বেশি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
বুধবার (৮ জুলাই) তেহরান থেকে জানানো হয়, মার্কিন হামলার জবাবে ইরানের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই সামরিক অভিযান পরিচালনা করে।
আইআরজিসির এক জরুরি বিবৃতিতে বলা হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটি সরাসরি এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
ইরানের পক্ষ থেকে এই অভিযানকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে ‘প্রাথমিক প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে একই দিনে মার্কিন বাহিনী ইরানের হরমুজগান ও মাহশাহর অঞ্চলের একাধিক সামরিক ও অসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় বলে অভিযোগ করেছে তেহরান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। এর পরপরই ইরান পাল্টা হিসেবে বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনাগুলোতে আঘাত হানার দাবি করে।
আইআরজিসি আরও অভিযোগ করেছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যের সময় যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে, যাতে আন্তর্জাতিক মহলে ওই শোকানুষ্ঠানের গুরুত্ব কমিয়ে দেওয়া যায়। তবে তেহরান এটিকে ‘ব্যর্থ প্রচেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা