হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১২:০৯ পিএম | আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১২:০৯ পিএম
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের (১১ জুলাই) মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (ডেলিভারি রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে এবং ক্লিনিক বন্ধ করে দেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস যাবত উপজেলাপর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। পরিচ্ছন্ন অভিযান চলছে এবং লার্ভা নিয়ন্ত্রণের জন্য আগামী ৭ দিনের মধ্যে ট্যাবলেটের ব্যবস্থা নেয়া হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ হাজার নারী এবং সবচেয়ে বেশি নিয়োগ পাবেন মিডওয়াইফরা।
আরও পড়ুন
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
- আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অবহেলার মামলা, তদন্ত কমিটি গঠন
- হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
- হাম পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও দুই-তিন সপ্তাহ
- হাম সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী