জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ডাক টিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১২:২১ পিএম | আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ০২:০৩ পিএম
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়।
১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসমক্ষে তুলে ধরা।
আরও পড়ুন
- পিজিআরের সদস্যদের ত্যাগ চিরকাল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
- করদাতাদের অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, এনবিআরের কঠোর সতর্কবার্তা
- কবি নজরুল এ ভূখণ্ডে না জন্মালেও তাঁর হৃদয়জুড়ে ছিল বাংলাদেশের : প্রধানমন্ত্রী
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ
- নতুন রঙে ফিরল বাংলাদেশ পুলিশ
- পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি
- শহীদ স্মরণে আজ থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু