1. »
  2. রাজনীতি

বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:০৭ এএম | আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:০৭ এএম

বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকার ধামরাই পৌরসভাজুড়ে এক হাজার গাছের চারা রোপণ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। দিনব্যাপী এ কর্মসূচিতে তালগাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। 

শনিবার ধামরাই পৌর এলাকার কালিয়াগড়, পাঠানটোলা ও আশপাশের বিভিন্ন এলাকায় এসব গাছের চারা রোপণ করা হয়। 

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। 

আয়োজকরা জানান, বর্তমান সরকারের একটি প্রতিশ্রুতি—পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ। এরই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতেও ধামরাইসহ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে।