আবারও বাড়ল স্বর্ণের দাম
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১১:৩০ এএম | আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১১:৩০ এএম
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংশোধিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে মাত্র একদিন আগেই, ২ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর দেশে স্বর্ণের দাম এখন পর্যন্ত মোট ৮৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ বার দাম বাড়ানো হয়েছে, ৪২ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন
- দেশে স্বর্ণের দামে ফের পতন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার
- নিম্নমুখী স্বর্ণের বাজার
- বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
- কমল তেলের দাম
- রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়
- হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম