৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:৩৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:৩৯ এএম
দীর্ঘদিনের আইনি জটিলতা অবসান ঘটিয়ে দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো বাধা থাকছে না। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে চূড়ান্ত রায় দেন।
রায়ের ফলে ২০১৩ সালের আইন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হলো, যেখানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণের পর শিক্ষক পদায়ন ও সিনিয়রিটি নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রায়ের পর তিনি বলেন, ২০১৩ সালে সরকার প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ করে এবং একটি আইন প্রণয়ন করে। ওই আইনে বলা হয়, অধিগ্রহণকৃত বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষক হিসেবে যোগদান করবেন, যদিও তারা আগে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।
তিনি আরও জানান, আইন অনুযায়ী সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সিনিয়রিটি ওপরে থাকবে এবং অধিগ্রহণকৃত বিদ্যালয় থেকে আসা শিক্ষকদের নিচে রাখা হবে। পাশাপাশি তাদের পূর্ববর্তী চাকরির সময়কাল পেনশন ও গ্র্যাচুইটি হিসাবের ক্ষেত্রে ৫০ শতাংশ হিসেবে গণ্য করা হবে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট শিক্ষকরা হাইকোর্টে রিট করেন এবং আদালত ওই আইন বাতিল ঘোষণা করে। তবে সরকারের আপিলের পর আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন।
রায়ের ফলে এখন সরকার প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ২০১৩ সালের ২৬ হাজার বিদ্যালয়ের সঙ্গে পরবর্তী সময়ে অবসর ও নতুন সংযোজন মিলিয়ে সংখ্যাটি বর্তমানে প্রায় ৩২ হাজারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল
- হত্যা মামলায় হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন
- ব্যভিচার মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
- নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ