চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:১৯ এএম | আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:১৯ এএম
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের নেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৈশভোজে অংশ নেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।
নৈশভোজে অংশগ্রহণকারী অন্য প্রধানমন্ত্রীদের মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই রাষ্ট্রীয় ভোজে একত্রে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।
তিনি জানান, মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
মাহদী আমিন আরও জানান, আগামীকাল সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদানের পর দুপুরে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন
- দেশব্যাপী শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- সফর শেষে মালয়েশিয়ার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ
- প্রতিষ্ঠাবার্ষিকীতে আ'লীগের পরিকল্পনা নস্যাৎ করেছে ডিএমপি: কমিশনার
- বিচার চলাকালে আ'লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে : উপদেষ্টা ডা. জাহেদ
- মালয়েশিয়ায় লালগালিচা অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ব্যাংক ঋণনির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী
- মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান