বিশ্বকাপে ইতিহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর
সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:৪৩ এএম | আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:৪৩ এএম
বিশ্বকাপ ফুটবলে নিজেদের অভিষেক হয়েছিল ১৯৩৪ সালে। তারপর কেটে গেছে প্রায় নয় দশক, খেলেছে আরও দুটি আসরে—১৯৯০ আর ২০১৮ সালে। কিন্তু আগের আট ম্যাচের কোনোটিতেই জয়ের মুখ দেখেনি মিসর। সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো আজ। নিউজিল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে প্রথম জয়টি তুলে নিল মোহাম্মদ সালাহর দল।
আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরুতে কিন্তু পেছনেই ছিল মিসর। ১৫ মিনিটের মাথায় ফিন সারম্যানের গোলে লিড নিয়ে নেয় নিউজিল্যান্ড।
বিরতির পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মিসর। মাত্র ২৪ মিনিটের মধ্যে আসে তিন তিনটি গোল। ৫৮ মিনিটে সমতা ফেরান মোস্তফা জিকো। তারপর ৬৭ মিনিটে দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ স্বয়ং। আর ব্যবধান ৩–১ করে জয় নিশ্চিত করেন ত্রেজেগে, ৮২ মিনিটের গোলে।
গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ১–১ গোলে ড্র করে আসর শুরু করেছিল মিসর। অন্যদিকে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ২–২ গোলে ড্র করেছিল ইরানের বিপক্ষে। সেই ড্র দিয়ে আত্মবিশ্বাস নিয়েই আজকের ম্যাচে নেমেছিল মিসর, এবং তার প্রতিদানও পেয়ে গেল হাতে হাতে—গ্রুপ পর্বে প্রথম জয় দিয়ে।
আরও পড়ুন
- নতুন সাজে মেসি-ডি পল
- দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা
- শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
- ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জোড়া লাল কার্ড, বিশ্বকাপে কানাডার প্রথম জয়
- বিশ্বকাপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেল মেক্সিকো
- বাংলাদেশের সামনে আজ বাঁচা-মরার লড়াই
- স্টেডিয়ামে বসে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখবেন ভোজিনহার মা
- হ্যাটট্রিকের রাতে বাবার অসুস্থতায় কেঁদেছিলেন মেসি