কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলদেশি নিহত
রবিবার, ২১ জুন, ২০২৬ ০৪:০৬ পিএম | আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬ ০৪:০৬ পিএম
কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার পাঁচজন প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক।
নিহত পাঁচ বাংলাদেশি হলেন—আগতালুক নিবাসী জসিম উদ্দিন, আমরপুর নিবাসী জিবাল উদ্দিন, মাঝতালুক নিবাসী মস্তাক আহমদ, একই এলাকার জুবায়ের আহমদ এবং গাছবাড়ি নিবাসী কাদের আহমদ।
আকস্মিক এই দুর্ঘটনার খবর পৌঁছানোর পর নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও সৃষ্টি হয়েছে গভীর শোক ও উদ্বেগ।
স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাতারে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা