বগুড়ায় পরিবারের নামে ইউনিয়নের নামকরণ বিতর্ক, পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
শনিবার, ২০ জুন, ২০২৬ ০৯:৩১ এএম | আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬ ০৯:৩১ এএম
বগুড়ার নবগঠিত দু'টি ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়ন দু'টির নামকরণ করা হয়েছে—এমন অভিযোগ ও বিতর্কের পর এই নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দু'টি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নতুন নাম নির্ধারণে গণশুনানি হবে
জেলা প্রশাসকের বরাত দিয়ে মিডিয়া সেল জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দু'টির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে আবার গণশুনানি করা হবে।
জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় 'মীরবাড়ি ইউনিয়ন' এবং নবগঠিত মোকামতলা উপজেলায় 'সীমান্ত ইউনিয়ন', 'দিগন্ত ইউনিয়ন' ও 'স্বর্ণগ্রাম ইউনিয়ন' নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।
নামগুলো প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক উপাধি ও তার দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় গত সোমবার সংসদে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়।
তবে অভিযোগ নাকচ করে সংসদে শাহে আলম বলেন, নামগুলো অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।
আরও পড়ুন
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী