1. »
  2. আন্তর্জাতিক
ঐতিহাসিক সমঝোতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের পথ

হরমুজ খুলে দেবে ইরান, নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১০:৩৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১০:৩৯ এএম

হরমুজ খুলে দেবে ইরান, নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ইরান অবিলম্বে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে। 

আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, এ সমঝোতা স্মারক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে।

শাহবাজ শরিফ আরও নিশ্চিত করেন, কাতারের সহায়তায় পাকিস্তান আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ঐতিহাসিক এ সমঝোতাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার লক্ষ্যেই এ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।